মালদা

চোলাই মদ তৈরির সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জেলা আবগারী দফতর

চোলাই মদ তৈরির সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জেলা আবগারী দফতর। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে আবগারী দফতরের কর্মীরা হানা দেয় হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের ফল্লিমারি গ্রামে। সেখানে চোলাই মদ তৈরির বেশ কয়েকটি সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলা আবগারী দফতরের কর্মীরা। আবগারী সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সহদেব চৌধুরি(৪৫)। বাড়ি ফল্লিমারি গ্রামে। ধৃতকে বুধবার জেলা আদালতে তোলা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/jMN9dqlJY9I